বাবা হতে চলেছেন ‘হ্যারি পটার’! প্রকাশ্যে বেবি বাম্প সমেত ড্যানিয়েলের প্রেমিকা এরিনের ছবি
নয়াদিল্লি: বাবা হতে চলেছেন পর্দার ‘হ্যার পটার’ (Harry Potter)। প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন হলিউড অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফ (Daniel Radcliffe)। তাঁর সঙ্গী এরিন ডার্ক (Erin Darke) অন্তঃসত্ত্বা। নিউ ইয়র্কে সম্প্রতি এই জুটি হাঁটতে বেরিয়েছিলেন। তখনই বেবি বাম্প (Baby Bump) সমেত এরিনকে দেখে ক্যামেরাবন্দি করেন পাপারাৎজিরা। প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন ড্যানিয়েল – এরিন নিউ ইয়র্কের রাস্তার হাঁটতে বেরিয়েছিলেন ড্যানিয়েল র্যাডক্লিফ ও এরিন ডার্ক। তখনই দেখা যায় এরিনের বেবি বাম্প। ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল। অভিনেতার অনুরাগীদের শুভেচ্ছাবার্তা…

