‘হুলিগানিজম’ করতে গিয়ে চলমান সময়কেই গানে বাঁধলেন অনির্বাণ, দেবরাজ, শুভদীপরা
কলকাতা: ‘হুলিগানিজম’ কথাটারা আক্ষরিক অর্থ গুণ্ডামি বা রাহাজানি। তবে বাংলায় সদ্য এমন এক ‘হুলিগানিজম’ চালু হয়েছে, যেখানে সামিল হতে টিকিট কাটছেন সাধারণ মানুষ। গুণ্ডামি করে নয়, তাঁরা নাকি, ‘গান দিয়ে হুল ফোটান’। দর্শকাসনে অধিকাংশই তরুণ তরুণীদের দল। কেউ কেউ আবার গিটার নিয়েই চলে এসেছেন গান শুনতে। তবে নতুন প্রজন্মের পাশাপাশি দেখা মিলল মধ্যবসয়ীদেরও। মঞ্চের ‘হুলিগান’-রা অবশ্য গান সাজিয়েছিলেন সব বয়সের জন্যই। সেই গানে যেমন ছিলেন ইলন মাস্ক, তেমনই ছিল ‘উন্নয়ন’, তেমনই আবার ছিল ‘মায়েদের জন্য গান’। শুক্র সন্ধ্যায় জি…

