World Health Day 2026: শুধু টাইপ ১ নয়, বাচ্চাদের ডায়াবেটিসে আছে আরও নানা ধরন: না জানলেই বিপদ
ড. আশিস মিত্র (প্রখ্যাত এনডোক্রিনোলজিস্ট) ডায়াবেটিসে আক্রান্ত বাড়ির খুদে সদস্য। ভাবলেই কেমন ভয় ধরে যায়, তাই না? আসুন এই বিশ্ব স্বাস্থ্য দিবসে ভবিষ্যত্ প্রজন্মকে সুস্থ রাখাই আমাদের গুরু দায়িত্ব। ডায়াবেটিস এই রোগটি উদ্বেগের নিঃসন্দেহে, বিশেষত শিশুদের ক্ষেত্রে তো বটেই। যদিও চিকিৎসকেরা বলছেন, আগেভাগে ধরা পড়লে, ঠিক সময়ে বিশেষজ্ঞের পরামর্শ নিলে বাচ্চাকে ভাল রাখা ততটাও কঠিন নয়। ছোটদের ডায়াবেটিস অর্থাৎ খাতায়-কলমে এতকাল যার পরিচয় ছিল জুভেনাইল ডায়াবেটিস হিসেবে, তা মূলত বোঝাত টাইপ ১ ডায়াবেটিসকেই। টাইপ ২ ডায়াবেটিস, অর্থাৎ বড়দের ক্ষেত্রে…


