৯ বছর বয়সে বাবাকে হারান, বের করে দেওয়া হয়েছিল বাড়ি থেকেও! এ আর রহমানের কঠিন শৈশব
কলকাতা: তারকাদের জীবনের দিকে এক ঝলক তাকালেই মনে হয়, সবকিছু যেন সুন্দর, সাজানো, পরিপাটি। তবে বিষয়টা ঠিক তেমন নয়, তারকাদেরও অনেক সময়েই, অনেক কঠিন পরিস্থিতি পেরিয়ে আসতে হয়। সদ্য একটি সাক্ষাৎকারে, নিজের ছোটবেলার ভয়াবহ অভিজ্ঞতার কথা বলেছেন সঙ্গীতশিল্পী এ আর রহমান (A R Rahman)। সম্প্রতি একটি সাক্ষাৎকারে, তিনি তুলে ধরেছেন, কীভাবে তাঁর ছোটবেলা কেটেছে কষ্ট করে। রহমানের বাবা মাও যথেষ্ট সংগ্রাম করেই জীবন কাটিয়েছেন। খুব ছোটবেলাতেই বাবাকে হারান এ আর রহমান। আর তারপরেই শুরু হয় তাঁর জীবন সংগ্রাম। রহমান…

