বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে অদ্ভুত সেলিব্রেশন! কথা রাখতে বাঞ্জি জাম্প করলেন ডি গুকেশ
দাবায় বিশ্বচ্যাম্পিয়নের শিরোপা জেতার পর নিজের ভয়কে জয় করলেন ডি গুকেশ। জীবনে আরও একটি বিশেষ কিছু জয় করলেন নতুন বিশ্ব দাবা চ্যাম্পিয়ন। এই জয়টা হল উচ্চতার ভয়কে জয়। সেই কারণে তিনি বাঞ্জি জাম্প করেছেন। উপর থেকে নীচে পড়ার সময় ডি গুকেশ চিৎকার করে বলে উঠলেন ‘আমি বিশ্বচ্যাম্পিয়ন।’ কোচকে কথা দিয়েছিলেন ডি গুকেশ ১৮ বছর বয়সি ডি গুকেশ তার প্রশিক্ষক পোলিশ গ্র্যান্ডমাস্টার গ্রজেগর্জ গাজেউস্কিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি যদি ডিং লিরেনকে পরাজিত করেন এবং বিশ্ব চ্যাম্পিয়ন হন, তবে উচ্চতার ভয়…





