শেষ মুহূর্তের পেনাল্টি ডোবাল EBFC-কে, BFC-র সঙ্গে ড্রয়ে শেষ সুপার সিক্সের আশা
শেষ ইস্টবেঙ্গলের সুপার সিক্সের আশা। রবিবার আইএসএলের ম্যাচে বেঙ্গালুরু এফসি-র ঘরের মাঠে তাদের সঙ্গে ড্র করায় স্বপ্নভঙ্গ হল অস্কার ব্রুজোর ছেলেদের। গোটা ম্যাচে তাদের দুরন্ত লড়াই জলে গেল নিশু কুমারের ছোট্ট একটি ভুলে। যার জেরে পেনাল্টি পায় বেঙ্গালুরু এফসি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সুনীল ছেত্রী ১-১ করে স্বপ্নভঙ্গ করে লাল-হলুদের। এদিন মেসি বাউলির একমাত্র গোলে ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। তবে প্রথমার্ধের ইনজুরি টাইমে দশ জন হয়ে গিয়ে মারাত্মক চাপে পড়ে যায় তারা। তার পরেও অবশ্য পুরো…

