Feeling Sleepy: কিছু খাওয়ার পরই ঘুমে জড়িয়ে আসে চোখ? সারাদিনই ঘুম পায়? কোনও জটিল রোগের লক্ষণ? জানুন বিশেষজ্ঞের মত
Feeling Sleepy:কেন ঘুম পায় খাওয়ার পর? সারাদিন কেন ঘুম ঘুম মনে হয়? জানুন এটা কোনও রোগের লক্ষণ নাকি স্বাভাবিক প্রক্রিয়া। বলছেন বিশেষজ্ঞ। খাবার খাওয়ার পর অনেকেরই চোখে ঘুম নেমে আসে। বিশেষ করে দুপুরের খাবারের পর এই প্রবণতা বেশি দেখা যায়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে পোস্টপ্র্যান্ডিয়াল স্লিপিনেস বলা হয়। এটি শরীরের একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া এবং অধিকাংশ ক্ষেত্রেই উদ্বেগের কারণ নয়। বিশেষজ্ঞদের মতে, খাবার খাওয়ার পর শরীরের পরিপাকতন্ত্র সক্রিয় হয়ে ওঠে। বিশেষ করে ভাত, রুটি বা অন্যান্য কার্বোহাইড্রেটজাতীয় খাবার খেলে শরীরে…

