ফ্ল্যাটে আটকে মারধর, প্রাক্তন তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহমের বিরুদ্ধে দায়ের FIR, কী অভিযোগ ?
কলকাতা: ফের বিপাকে অভিনেতা ও প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ-এর থেকে গো-হারা হেরেছেন তিনি। কিন্তু দাপট এখনও কমেনি তৃণমূলের প্রাক্তন তারকা বিধায়কের। মারধর, হুমকি, জোর করে আটকে রাখার অভিযোগে তাঁর বিরুদ্ধে দায়ের হল FIR। বেহালা থানায় প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। নিজের ফ্ল্যাটের ইন্টিরিয়র ডিজাইনের কাজ করানোর পর টাকা দেননি তিনি। সেই বকেয়া টাকা চাওয়ায় হুমকি, ফ্ল্যাটে আটকে মারধরের অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরে চন্ডীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম…

