‘কোরআন মুখস্থ করে মসজিদের ইমাম হতে চাই’… বিশ্বকাপের মাঝেই অবসরের বিরাট ঘোষণা! ম্যান ইউ তারকার সিদ্ধান্তে তোলপাড়
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও মরক্কোর স্টার নুসেইর মেজরাউয়ির ভবিষ্যতে মসজিদের ইমাম হওয়ার ইচ্ছার কথা জানিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন। বিশ্বকাপের মাঝেই তাঁর এই মন্তব্য বিশ্বফুটবল ব্যাপক আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফুটবল বিশ্বকাপ এগারো নম্বর দিনে পা দিয়ে ফেলল। কাপযুদ্ধের মধ্যেই এবার খবরে মরক্কোর ডিফেন্ডার নুসেইর মেজরাউয়ি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ২৮ বছরের ফুটবলার এমন কথা বলেছেন, যা চমকে দিয়েছে ফুটবলবিশ্বকে। খেলা ছেড়ে তিনি ধর্মকর্মেই পুরোপুরি মন দিতে চান! নুসেইর হতে চান মসজিদের ইমাম। তাঁর লক্ষ্য হল সম্পূর্ণ…

)