Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
বাংলার সফলতম ক্রিকেটারদের মধ্যে প্রথম পাঁচে থাকবে, মনোজের জায়গা নেওয়ার কেউ নেই, বলছেন ঋদ্ধি
বাংলার সফলতম ক্রিকেটারদের মধ্যে প্রথম পাঁচে থাকবে, মনোজের জায়গা নেওয়ার কেউ নেই, বলছেন ঋদ্ধি

সন্দীপ সরকার, কলকাতা: মাঠে তাঁরা দীর্ঘদিনের সহযোদ্ধা। ঘরোয়া ক্রিকেটে তো বটেই, আইপিএলে, স্থানীয় ক্রিকেটে এমনকী অফিস ম্যাচেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। মনোজ তিওয়ারির (Manoj Tiwary) অবসরের কথা জেনে ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) আবেগে ভাসছেন। সাফ বলে দিচ্ছেন, ‘বাংলার সফল ক্রিকেটারদের তালিকা তৈরি করতে বসলে প্রথম চার-পাঁচজনের মধ্যে মনোজ থাকবে। বড় দলের বিরুদ্ধে ওর পারফরম্যান্স, দারুণ কিছু সাহসী ইনিংস তো আছেই, পাশাপাশি এসিএল ছিঁড়ে যাওয়ার পর ফিরে আসা – মনোজ একটা চরিত্র।’ আপনার দেখা মনোজের সেরা ইনিংস কোনটা? এবিপি লাইভকে…

Read More