ছোটপর্দায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সঙ্গে থাকছেন এক নায়িকাও! কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে?
কলকাতা: ছোটপর্দায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)! তিনি কী ধারাবাহিকে অভিনয় করছেন? বিষয়টা তা নয়, সান বাংলার ধারাবাহিক, ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এ অতিথি হিসেবে দেখা যাবে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে! ‘সিজন ২’-এর গ্র্যান্ড ফিনালেতে হাজির থাকবেন প্রসেনজিৎ। সিজন ২-এর মাসিক ফিনালে হাসি, খেলায়, মজায় ভরপুর থাকবে। চূড়ান্ত পর্বে বিজয়িনী পাবেন ২ লাখ টাকা। সঙ্গে থাকছে, ‘লক্ষ্মী’-দের জীবন সংগ্রামের গল্প। আর এই পর্বে, সেইসব গল্প শুনবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শুধু শুনবেন না গল্প, পর্বের বিশেষ আকর্ষণ হবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ডান্স পারফরম্যান্স। নায়কেরই ছবির জনপ্রিয়…


