গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত বোর্ডে নরেন্দ্র মোদিকে চান ডোনাল্ড ট্রাম্প! পাঠালেন চিঠি
নয়াদিল্লি: গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত বোর্ডের সদস্য হতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)! ২ বছর ধরে ইজরায়েলের সঙ্গে চলা সংঘর্ষের পর গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং পুনর্গঠনের লক্ষ্যে রাষ্ট্রপুঞ্জের হায়তায় এই বোর্ড গঠন করেছে আমেরিকা৷ বোর্ডের চেয়ারম্যান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ সূত্রের খবর, গত ১৬ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে মোদিকে ওই বোর্ডে যোগ দেওয়ার প্রস্তাব দেন আমেরিকার প্রেসিডেন্ট৷ সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা ট্রাম্পের চিঠিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট…

