দেখা করতে গিয়ে আবেগঘন চুম্বন প্রেমিকার, তার পরই অস্বস্তি শুরু, জেলের মধ্য়ে বেঘোরে মৃত্যু প্রেমিকের
Viral News: ভয়ঙ্কর ঘটনা ঘটল জার্মানির জেলে। কাঠগড়ায় প্রেমিকা। ছবি: ফ্রিপিক। জেলে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। আবেগের তাড়নায় ঠোঁটে ঠোঁট ছুঁইয়েছিলেন। কিন্তু প্রেমিকার সেই চুম্বনই প্রাণ কেড়ে নিল এক যুবকের। প্রেমিকা দেখা করে চলে যাওয়ার পর জেলের কুঠুরিতে বেঘোরে মৃত্যু হল তাঁর। জার্মানির লাইপজ়িগ শহরের জেলে এই ঘটনা ঘটেছে। সরাসরি প্রেমিকাকেই দায়ী করছেন তদন্তকারীরা। শীঘ্রই তাঁর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু হতে চলেছে। মাদক মামলায় লাইপজ়িগ জেলে বন্দি ছিলেন ২৩ বছর বয়সি, আদতে টিউনিশিয়ার বাসিন্দা মহম্মদ। সম্প্রতি তাঁর সঙ্গে জেলে…


