Govinda: মধ্যরাতে বাড়িতে জ্ঞান হারালেন গোবিন্দা! তড়িঘড়ি হাসপাতালে, আচমকা কী হল অভিনেতার?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধর্মেন্দ্র, প্রেম চোপড়ার পর এবার অসুস্থ গোবিন্দা। মঙ্গলবার রাতে আচমকাই বাড়িতে জ্ঞান হারিয়ে ফেলেন ৬১ বছরের অভিনেতা। তড়িঘড়ি তাঁকে জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে ডাক্তারকে ফোন করে ওষুধ দেওয়া হয়েছিল গোবিন্দা। অভিনেতার বন্ধু এবং আইনি পরামর্শদাতা ললিত বিন্দল তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে সকলকে জানান। তিনি জানিয়েছেন, ‘ডাক্তারের পরামর্শের পর অভিনেতাকে ওষুধ দেওয়া হয় এবং রাত ১টায় ইর্মাজেন্সিতে হাসপাতালে ভর্তি করানো হয়।’ যদি ললিত অভিনেতার অবস্থা সম্পর্কে আরও বিস্তারিত কিছু…


