Govinda: মধ্যরাতে বাড়িতে জ্ঞান হারালেন গোবিন্দা! তড়িঘড়ি হাসপাতালে, আচমকা কী হল অভিনেতার?

Govinda: মধ্যরাতে বাড়িতে জ্ঞান হারালেন গোবিন্দা! তড়িঘড়ি হাসপাতালে, আচমকা কী হল অভিনেতার?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধর্মেন্দ্র, প্রেম চোপড়ার পর এবার অসুস্থ গোবিন্দা। মঙ্গলবার রাতে আচমকাই বাড়িতে জ্ঞান হারিয়ে ফেলেন ৬১ বছরের অভিনেতা। তড়িঘড়ি তাঁকে জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।

হাসপাতালে নিয়ে যাওয়ার আগে ডাক্তারকে ফোন করে ওষুধ দেওয়া হয়েছিল গোবিন্দা। অভিনেতার বন্ধু এবং আইনি পরামর্শদাতা ললিত বিন্দল তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে সকলকে জানান। তিনি জানিয়েছেন, ‘ডাক্তারের পরামর্শের পর অভিনেতাকে ওষুধ দেওয়া হয় এবং রাত ১টায় ইর্মাজেন্সিতে হাসপাতালে ভর্তি করানো হয়।’ যদি ললিত অভিনেতার অবস্থা সম্পর্কে আরও বিস্তারিত কিছু জানাননি। শেষে তিনি শুধু জানিয়েছেন, গোবিন্দার বেশ কিছু টেস্ট করা হয়েছে। এখন রিপোর্টের আসার অপেক্ষায়।

প্রসঙ্গত, গত বছর ১ অক্টোবর ভোরবেলা নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হয়েছিলেন গোবিন্দা। জানা যায়, নিজের লাইসেন্সকৃত রিভলবার চেক করার সময়ে তাঁর হাত থেকে পড়ে ফায়ার হয়। আর গুলি গিয়ে লাগে অভিনেতার বাঁ পায়ের হাঁটুর নিচে।

সেই সময় বাড়িতে একাই ছিলেন অভিনেতা। তিনি তাঁর চিকিত্‍সককে ফোন করলে ভোর ৫টায় তিনিই গোবিন্দাকে নিয়ে যান হাসপাতালে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই তাঁর পা থেকে গুলি বের করে দেন ডাক্তাররা। ক্রিটিকেয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয় তাঁকে। গুলি পায়ে ঢুকে আটকে যাওয়ার কারণে প্রচুর রক্তপাত হয় অভিনেতার। পায়ে প্রায় ১০টি স্টিচ পড়ে অভিনেতার।

উল্লেখ্য, স্টারডমের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও লাইমলাইটে থাকেন গোবিন্দা। সম্প্রতি স্ত্রী সুনীতা আহুজার সঙ্গে তাঁর দাম্পত্য কলহ প্রকাশ্যে আসে। একটি পডকাস্টে এসে সুনীতা আহুজা তাঁদের পারিবারিক পুরোহিত এবং গোবিন্দার ঘনিষ্ঠ বৃত্তের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন, যা নিয়ে পরিস্থিতি ফের উত্তপ্ত। স্ত্রীর মন্তব্যে অসন্তোষ প্রকাশ করে, অবশেষে প্রকাশ্যে বিবৃতি দিয়ে বাড়ির পুরোহিতের কাছে ক্ষমা চান গোবিন্দা।

(Feed Source: zeenews.com)