কাউন্টিতে অভিষেক হতে চলেছে তিলক বর্মার, খেলবেন চারটি ম্য়াচ
মুম্বই: এবার কাউন্টিতে অভিষেক হতে চলেছে তিলক বর্মার। হায়দরাবাদের এই তরুণ ক্রিকেটারের সঙ্গে চুক্তি সেরেছে হ্যাম্পশায়ার। তাঁদের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশনের চারটি ম্যাচে মাঠে নামবেন তিলক। ২২ বছরের এই তরুণ প্লেয়ারের এটাই প্রথম কাউন্টি ক্লাব। নিজের কাউন্টি অভিষেক ম্য়াচে তিনি খেলতে নামবেন এসেক্সের বিরুদ্ধে আগামী ২২ জুন। এছাড়া তিলক খেলতে নামবেন ওরকেস্টারশায়ার, নটিংহ্যামশায়ারের বিরুদ্ধও। আগামী ১ আগস্ট বা তার আগেই নিজের প্রথম কাউন্টি খেলার জন্য ইংল্যান্ড সফর শেষ করবেন তিলক। হ্যাম্পশায়ারের ডিরেক্টর অফ ক্রিকেট জাইলস হোয়াইট জানিয়েছেন, ”তিলক একজন…

