‘নিজেরই নিজেকে থাপ্পড় মারতে ইচ্ছে করছে! আমি না পারলে তোমরা এসে…’ লজ্জিত পরিচালক..
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিলম্বিত বোধদয়। তবে বিলম্বিত হলেও ভালো। সমাজের নারী পুরুষের সাম্য নিয়ে এত কথা বলা হলেও এই পুরুষশাসিত সমাজে, মেয়েদের এখনও পুরুষের কথা শুনে চলার ছবিটা খুব স্পষ্ট। আর চারিদিকে ঘটে চলা খুন ধর্ষণ আত্মহত্যা, নারী নির্যাতন- নারীর উপর পুরুষের অধিকার ফলানোরই নামান্তর। পুরুষ মানুষ রাগের মাথায় অনেক কিছুই করে থাকেন এবং যুগে যুগে সেই অন্যায় কাজগুলোকেই স্বাভাবিকভাবে মেনে নিয়েছে এই সমাজ। যেমন পুরুষ মানুষ সারাদিন পর মদ্যপান করে বাড়ি ফিরে, পছন্দের জিনিস না পেলে স্ত্রী…


