ফাঁকা মাঠে কোনও মতে সেনাকে হারিয়ে সেমিফাইনালে ইস্টবেঙ্গল, ম্যাচের নায়ক অনবদ্য লাচেনপা
East Bengal: পিভি বিষ্ণুর একমাত্র গোলে ইস্টবেঙ্গল সেনাকে হারিয়ে উঠল ডুরান্ডের সেমিফাইনালে শুভপম সাহা: ঠিক চার দিন আগে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’র ম্যাচে ইস্টবেঙ্গল ৪-১ গোলে কাতারের দল আল আরবিকে হারিয়ে লিগের মূলপর্বে উঠেছে| আন্তর্জাতিক ম্যাচে ঐতিহাসিক জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই ইস্টবেঙ্গল সেই যুবভারতীতেই খেলতে নামল ডুরান্ড কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে| প্রতিপক্ষ ইন্ডিয়ান আর্মি ফুটবল টিম| এককথায় সেনার দল| রবি সন্ধ্যায় জিতলে শেষ চার, হারলে এবারের মতো ডুরান্ড শেষ| এই সহজ সমীকরণেই আন্তোনিয়ো লোপেজ হাবাস মাঠে নেমেছিলেন|…

