‘ওর নামের জন্যই…’ ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
নয়াদিল্লি: ভারতের হয়ে SENA দেশে শেষ ম্যাচে যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে দলের হয়ে সেরা পারফর্ম করে দলকে জয় এনে দিয়েছিলেন তিনি। তবে তারপরেও নিউজ়িল্য়ান্ডের বিরুদ্ধে (NZ vs IND) প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় একাদশ থেকে মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) বাদ দেওয়া নিয়ে শুরু হয়ে তুমুল চর্চা। রবি শাস্ত্রী থেকে সুনীল গাওস্কর, বহু কিংবদন্তিই এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। এবার এই চর্চায় লাগল রাজনৈতিক রং, সম্মুখসমরে বিজেপি-কংগ্রেস। কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ সিরাজের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ এনেছেন। পাল্টা বিজেপির দাবি তাঁর এহেন মন্তব্য…

