
ANI-কে দেওয়া সাক্ষাৎকারে মাসুদ দাবি করেন সিরাজের নামই তাঁকে দল থেকে বাদ দেওয়ার নেপথ্যে। তিনি অভিযোগ করেন, ‘সবাই বলছে ভাল পারফরম্যান্স সত্ত্বেও দলে ওকে জায়গা দেওয়া হয়নি। ওর নাম সিরাজ বলেই ওকে দলে খেলানো হল না। ভাল পারফরম্যান্স সত্ত্বেও ওকে দলে না নিলে তো বৈষম্যটা স্পষ্ট হয়ে যায়।’
#WATCH | Delhi: On Cricketer Mohammed Siraj, Congress MP Imran Masood says, “It is being said that despite his good performance, he was not given a place in the team. His name is ‘Siraj ‘, and that is why he was not given a place. If you are not selecting him despite his good performance, the discrimination is clear.”
— ANI (@ANI) November 20, 2026
এর পাল্টা বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারির দাবি জাতীয় ক্রিকেট দলের নির্বাচন নিয়েও কংগ্রেস ভোট-ব্যাঙ্কের রাজনীতি করছে। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ‘কংগ্রেসের লজ্জা হওয়া উচিত। ক্রিকেট দলের নির্বাচন নিয়েও কংগ্রেস এখন ভোট ব্যাঙ্কের রাজনীতি করছে! কংগ্রেস দাবি করছে সিরাজ মুসলিম বলে ওকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তবে জাডেজাকেও তো বাদ দিয়েছে। সকল ক্রিকেটারই দেশের প্রতিনিধিত্ব করার লক্ষ্যে দেশের জার্সি গায়ে চাপায়। ভারতীয় ক্রিকেট দলে ভোট ব্যাঙ্ক এবং সাম্প্রদায়িক রাজনীতির জন্য বিভেদ তৈরি করা বন্ধ করুন।’
Shame on Congress! Congress now does vote bank politics even in Cricket team selection! Congress says -” Siraj was left out because he was a Muslim” Even Jadeja was left out! Every cricketer wears the jersey representing India! Stop dividing Indian cricket team for vote bank & communal politics!
— Pradeep Bhandari(प्रदीप भंडारी)🇮🇳 (@pradip103) November 20, 2026
সিরাজের অনুপস্থিতিতে ভারতীয় দলের হয়ে যশপ্রীত বুমরা চার, আকাশ দীপ তিন, অংশুল কম্বোজ দুই এবং প্রসিদ্ধ কৃষ্ণ একটি উইকেট নিয়ে ৩৬৮ রানে নিউজ়িল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে দেন। দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতের স্কোর এক উইকেটে ১৫৯ রান। আপাতত ২০৯ রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।
(Feed Source: abplive.com)
