শেষ ৯ বছরে প্রথমবার! FIFA র্যাঙ্কিংয়ে ৬ ধাপ পিছিয়ে ১৩৩ নম্বরে নামল ভারতীয় ফুটবল
ফিফা র্যাঙ্কিংয়ে শেষ ৯ বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে পৌঁছে গেল ভারতের পুরুষ ফুটবল দল। জুন মাসে টানা দুই ম্যাচে হার, তার ফলশ্রুতিতে ফিফা-র নতুন র্যাঙ্কিংয়ে ৬ ধাপ নেমে গিয়ে ১৩৩ নম্বরে চলে গেল ভারতের পুরুষ ফুটবল দল। গত ৯ বছরে এটি ভারতীয় ফুটবল দলের জন্য সবচেয়ে খারাপ অবস্থান। বৃহস্পতিবার প্রকাশিত এই তালিকায় ভারতের পতনের অন্যতম কারণ ৪ জুন থাইল্যান্ডের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ০-২ ব্যবধানে হার এবং তার পর এশিয়ান কাপ কোয়ালিফায়ারে হংকংয়ের (যারা র্যাঙ্কে ভারতের চেয়ে…



