Khalid Jamil: জাভি-গার্দিওলা নয়, খালিদ জামিলেই ভরসা রাখল ভারত! ইস্টবেঙ্গল-মোহনবাগানকে ফেরানো নয়া জাতীয় কোচ কে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১ আগস্ট, ২০২৫ ভারতীয় ফুটবলের এক নতুন অধ্যায়ের সূচনা করল। দেশের প্রাক্তন মিডফিল্ডার খালিদ জামিল-কে ভারতের জাতীয় পুরুষ ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে। বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগ (ISL)-এর ক্লাব জামশেদপুর এফসি-র কোচ হিসেবে দায়িত্বে থাকা ৪৮ বছর বয়সী জামিলকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)-এর নির্বাহী কমিটি বেছে নেয়। তিনি স্প্যানিশ কোচ মানোলো মার্কেজ-এর জায়গায় এলেন। গত মাসে এআইএফএফ-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন খালিদ। খালিদ জামিল হলেন ২০১১ থেকে ২০১২ সালের মধ্যে…



