‘কাগুজে বাঘ’ আল আরবিকে পুড়িয়ে মশালবাহিনীর দাদাগিরি, দেশের মুখ উজ্জ্বল করে ইস্টবেঙ্গলের ইতিহাস
East Bengal AFC Champions League Two: এক গোলে পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল যে কী জিনিস তা হাড়ে হাড়ে বুঝে গেল কাতারের টিমও| অনবদ্য প্রত্যাবর্তনের ইতিহাস লিখে ইস্টবেঙ্গল ৪-১ গোলে আল আরবিকে হারিয়ে চলে গেল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র মূলপর্বে… শুভপম সাহা: আইএসএল চাম্পিয়ন ইস্টবেঙ্গল| তবে ‘ভারতসেরা’ দল এই মুহূর্তে রীতিমতো ভাঙাচোরা| একাধিক সমস্যায় জর্জরিত| সবচেয়ে বড় ফ্যাক্টর বিদেশির মারাত্মক আকাল| ডিফেন্ডার নাচোর লাল-হলুদ ভবিষ্যৎ নিয়ে এখন জল্পনা-কল্পনা চলছেই| নাইজেরিয়ার স্ট্রাইকার এনসুংগুসি এফিয়ং এখনও দলে যোগ দেননি| ইস্টবেঙ্গলের যেখানে দুই বিদেশি (দানি…

)





