ওমানের বিরুদ্ধে জ্বলে উঠলেন সঞ্জু-অভিষেক-অক্ষর, নিয়মরক্ষার ম্যাচে চমক ভারতের
দুবাই: এশিয়া কাপে (Asia Cup 2025) ছুটছে ভারতের জয়রথ। প্রথম দুই ম্যাচে প্রতিদ্বন্দ্বীকে দাঁড়াতেই দেননি সূর্যকুমার যাদবরা। প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহিকে ও পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে উড়িয়ে দিয়ে সুপার ফোরে জায়গা পাকা করে নিয়েছে ভারত। তবে প্রথম দুই ম্যাচে যেটা করেনি ভারত, সেটাই করার সুযোগ এল ওমানের (India vs Oman) বিরুদ্ধে। যে ম্য়াচ ভারতের কাছে শুধুই নিয়মরক্ষার। কারণ, আগেই সুপার ফোরে পৌঁছে গিয়েছে ভারত। অন্যদিকে ওমান ছিটকে গিয়েছে টুর্নামেন্টে থেকে। শুক্রবারের ম্যাচ ভারতের সামনে পরীক্ষা নিরীক্ষার সুযোগ রয়েছে। টস…

