ইতিহাস গড়ল ভারত! ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে সোনা জয় পুরুষ কম্পাউন্ড দলের
ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে ইতিহাস তৈরি করল ভারত। রবিবার বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল ফ্রান্সকে হারিয়ে প্রথমবার এই টুর্নামেন্টে সোনা জিতেছে। ঋষভ যাদব, আমান সাইনি এবং প্রথমেশ ফুজের ত্রয়ী দুর্দান্ত পারফরম্যান্সের দাপটে ফাইনালে ফ্রান্সকে ২৩৫-২৩৩ ব্যবধানে পরাজিত করেছে ভারত। এই জয় ভারতীয় আর্চারির ইতিহাসে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে, কারণ এটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষ কম্পাউন্ড দলের প্রথম স্বর্ণপদক। পাশাপাশি ভারতের মিশ্র কম্পাউন্ড দল, জ্যোতি সুরেখা ভেন্নাম এবং রিশাভ যাদব, নেদারল্যান্ডসের কাছে ১৫৫-১৫৭ স্কোরে পরাজিত হয়ে রৌপ্যপদক অর্জন করেছে। ২০২৮ সালে…








