Watch: সাইপ্রাসের দখল ভারতীয়দের হাতে? রাস্তাঘাট-বিচ দেখলে মনে হচ্ছে, মুম্বই: চুপিসাড়ে বিরাট বদলে গেল দুনিয়া
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিয়ো ঘিরে নতুন বিতর্ক সামনে এসেছে। সাইপ্রাসে কি দ্রুত বাড়ছে ভারতীয়দের উপস্থিতি? অনেকে দাবি করে বলেছেন, দ্বীপদেশটির চেহারা ধীরে ধীরে ‘মুম্বইয়ের’ মতো হয়ে উঠেছে। সম্প্রতি ডিজিট্যাল প্ল্যাটফর্ম, এক্সে একটি নতুন ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা যায়, সাইপ্রাসের রাস্তায় বহু ভারতীয়রা ঘুড়ে বেড়াচ্ছে। দেখা যায়, কিছু মানুষ বাসস্ট্যান্ডে অপেক্ষা করছে, আবার কেউ সমুদ্র সৈকতে ভলিবল খেলছে। ইউকে ইনফ্লুয়েন্সার কেইরা ডিস এক্সে ভিডিয়োটি শেয়ার করেন। তিনি লেখেন, ‘সাম্প্রতিককালে জায়গাটি মুম্বইয়ের মতো দেখতে লাগছে’।…

