Watch: সাইপ্রাসের দখল ভারতীয়দের হাতে? রাস্তাঘাট-বিচ দেখলে মনে হচ্ছে, মুম্বই: চুপিসাড়ে বিরাট বদলে গেল দুনিয়া

Watch: সাইপ্রাসের দখল ভারতীয়দের হাতে? রাস্তাঘাট-বিচ দেখলে মনে হচ্ছে, মুম্বই: চুপিসাড়ে বিরাট বদলে গেল দুনিয়া

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিয়ো ঘিরে নতুন বিতর্ক সামনে এসেছে। সাইপ্রাসে কি দ্রুত বাড়ছে ভারতীয়দের উপস্থিতি? অনেকে দাবি করে বলেছেন, দ্বীপদেশটির চেহারা ধীরে ধীরে ‘মুম্বইয়ের’ মতো হয়ে উঠেছে।

সম্প্রতি ডিজিট্যাল প্ল্যাটফর্ম, এক্সে একটি নতুন ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা যায়, সাইপ্রাসের রাস্তায় বহু ভারতীয়রা ঘুড়ে বেড়াচ্ছে। দেখা যায়, কিছু মানুষ বাসস্ট্যান্ডে অপেক্ষা করছে, আবার কেউ সমুদ্র সৈকতে ভলিবল খেলছে। ইউকে ইনফ্লুয়েন্সার কেইরা ডিস এক্সে ভিডিয়োটি শেয়ার করেন। তিনি লেখেন, ‘সাম্প্রতিককালে জায়গাটি মুম্বইয়ের মতো দেখতে লাগছে’।

পোস্টে আরও লেখা, ‘বর্তমানে সাইপ্রাসে প্রায় ১৫,০০০ ভারতীয় বাস করছেন, যা দেশের মোট জনসংখ্যার তুলনায় উল্লেখযোগ্য। আমার যেই বন্ধুরা ওখানে থাকে, তারা বলছে জায়গাটি সত্যি বদলে গেছে’। এই নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

একজন এক্স ব্যবহারকারী বলেছেন, ‘আমি সাইপ্রাসে থাকি এবং সত্যি অবাক এটা দেখে যে কত ভারতীয়রা এখানে বাস করছে। দু-বছর আগেও এমন ছিল না’। আবার অনেকে মনে করছেন, এই মন্তব্য বাড়িয়ে বলা হচ্ছে।

অনেক নেটিজেনদের মতে, ভিডিয়োতে দেখানো জায়গাটি হল লারনাকা। লারনাকা হল সাইপ্রাসের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি বন্দর শহর।

ভারতীয়রা কেন সাইপ্রাসে চলে যাচ্ছে?

সাইপ্রাসের মোট জনসংখ্যা প্রায় ১৫ লক্ষ। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, সেখানে প্রায় ১৪,৯৭৯ জন ভারতীয় রয়েছেন। ২০০৭ সালে চালু হয় ‘গোল্ডেন ভিসা’ প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে বিনিয়োগের ভিত্তিতে নাগরিকত্ব বা বসবাসের সুযোগ পাওয়ায় ভারতীয়দের আগ্রহ বাড়ে। যদিও ২০২০ সালে এই প্রকল্প বন্ধ হয়ে যায়।

বর্তমানে সাইপ্রাসে ‘পার্মানেন্ট রেসিডেন্সি বাই ইনভেস্টমেন্ট’ প্রোগ্রাম চালু রয়েছে। এর মাধ্যমে নন-ইইউ নাগরিকরা কমপক্ষে ৩ লক্ষ ইউরো বিনিয়োগ এবং বছরে ৫০,০০০ ইউরো আয়ের শর্তে স্থায়ী বসবাসের অনুমতি পেতে পারেন।

এছাড়া তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য পরিষেবা, ডিজিটাল মার্কেটিং-সহ বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ এবং সমুদ্রঘেরা পরিবেশ ও গ্রিক-তুর্কি সংস্কৃতির মিশ্রণও ভারতীয়দের কাছে সাইপ্রাসকে আকর্ষণীয় করে তুলছে।

সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাকে কেন্দ্র করেই বিতর্ক চলছে। এটি কি সত্যি বড় পরিবর্তনের ইঙ্গিত নাকি শুধুই ভাইরাল ভিডিয়োর অতিরঞ্জন—সেই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

(Feed Source: zeenews.com)