)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জনপ্রিয় অভিনেতা বিজয় ভার্মাকে (Vijay Varma) ঘিরে ফের নতুন জল্পনা সামনে এসেছে। মুম্বইয়ের একটি রেস্তোরাঁয় একসঙ্গে দেখা গেল বিজয় ভার্মা ও ‘জওয়ান’ সিনেমার অভিনেত্রী আলিয়া কুরেশি (Aaliyah Qureishi)। এই ঘটনাকে ঘিরে বিজয় ভার্মার ব্যক্তিগত জীবনে নিয়ে আবারও সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে।
মঙ্গলবার, মুম্বইয়ের জাপানি রেস্তোরাঁ ‘মিজু’-র বাইরে বিজয় ও আলিয়াকে একসঙ্গে দেখা যায়। দুজনেরই লুক ছিল ক্যাজুয়াল। তারা পাপারাজ্জিদের এড়িয়ে যাওয়ার চেষ্টা না করলেও দ্রুত গাড়িতে উঠে পড়েন। ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, গাড়ির ভিতরে বসে তাঁরা একসঙ্গে হাসিঠাট্টা করছে।
এই ঘটনার পরই নেটিজেনদের মধ্যে একটা প্রশ্ন উঠেছে। তবে কি সত্যি তামান্না আর বিজয়ের সম্পর্ক ভেঙে গেছে? প্রসঙ্গত, একটি রিপোর্ট অনুযায়ী জানা যায়, গত বছর তামান্না ও বিজয়ের সম্পর্ক ভেঙে যায়। তাদের বিচ্ছেদের খবর সামনে এলেও এখনও পর্যন্ত তারা কিছু প্রকাশ্যে বলেনি। তবে তাঁরা এখনও ভালো বন্ধু হিসেবে সম্পর্ক বজায় রেখেছেন বলেও জানা যায়।
বিজয় ভার্মার নতুন ওয়েব সিরিজ় ‘মটকা কিং’-এর প্রচারে, তিনি সোশ্যাল মিডিয়ার নেতিবাচক দিক নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, ‘পৃথিবী খুব দ্রুত বদলে যাচ্ছে, আমি সবকিছু ঠিকমতো ধরতে পারছি না। এখন সোশ্যাল মিডিয়ায় মানুষ অনেক বেশি ব্যক্তিগত ও আক্রমণাত্মক মন্তব্য করে, যা অনেক সময় সত্যিও নয়।’
উল্লেখ্য, ২০২৩ সালে একটি নিউ ইয়ার পার্টিতে প্রথম বিজয় ও তামান্নাকে একসঙ্গে দেখা যায়। সেখান থেকেই বিজয় ও তামান্নার সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। পরে ‘লাস্ট স্টোরি ২’-এর প্রচারের সময় নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনেন তাঁরা।
এই ঘটনার পর আবারও আলোচনায় উঠে এসেছে বিজয় ভার্মার ব্যক্তিগত জীবন।
(Feed Source: zeenews.com)
