শ্রীজেশকে সার্টিফিকেট প্রধানমন্ত্রীর, পাল্টা কী উত্তর দিলেন ভারতীয় হকির কিংবদন্তি?
নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সের পরই হকিকে বিদায় জানিয়েছিলেন তিনি। ভারতীয় হকির কিংবদন্তি গোলরক্ষক পি আর শ্রীজেশ। টোকিও ও প্যারিস দুটো অলিম্পিক্সের মঞ্চেই ব্রোঞ্জ জয়। দেশে ফিরে সংবর্ধিত হয়েছিলেন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খোলা চিঠি পেলেন প্রাক্তন হকি তারকা। চিঠিতে শ্রীজেশের প্রশংসা করে প্রধানমন্ত্রী দেশের হকিতে শ্রীজেশের অবদানের কথা উল্লেখ করেছেন। শ্রীজেশের দুরন্ত রিফ্লেক্স, একাগ্রতা, নিষ্ঠা ও চাপের মুখে ঠাণ্ডা মাথায় লড়াইয়ের দরাট সার্টিফিকেট দিয়েছেন প্রধানমন্ত্রী। মোদি আরও লিখেছেন, ”আমি তোমাকে ও তোমার পরিবারকে শুভেচ্ছা জানাতে চাই। তাঁরা যেভাবে নিজেদের আত্মত্যাগ…

