‘যেভাবে পারবেন ইরান ছাড়ুন’, ভারতের নাগরিকদের চূড়ান্ত সতর্কবার্তা কেন্দ্রের
নয়াদিল্লি : বর্তমান পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব ইরান ছাড়ুন। ভারতের নাগরিকদের উদ্দেশে ফের বার্তা দিল ভারত সরকার। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে। নাগরিকদের নিরাপদে রাখার জন্য প্রয়োজনীয় সবকিছু করতে বদ্ধপরিকর সরকার। এ প্রসঙ্গে বিস্তারিত তথ্য দিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “এই মুহূর্তে আমাদের প্রায় ৯ হাজার নাগরিক ইরানে বসবাস করছেন। তাঁদের অধিকাংশই ছাত্র। সেখানকার সাম্প্রতিক পরিস্থিতির দিকে নজর রেখে, আমরা দুই-তিনটি উপদেশ দিয়েছি।” সাংবাদিক বৈঠকে এই মুহূর্তে ইরানের প্রতিবন্ধকতা তুলে ধরেন তিনি। জয়সওয়াল…



