‘নিজের কাজে ফিরে যাব’, বাংলাদেশে নির্বাচনের অপেক্ষায় ইউনূস, ইসলামি কট্টরপন্থা নিয়েও বার্তা
ঢাকা: সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার একের পর এক ঘটনা সামনে আসছে। আন্তর্জাতিক মহলেও সেই নিয়ে সমালোচনা শুনতে হচ্ছে। দেশে ইসলামি কট্টরপন্থীদের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে সর্বত্র। কিন্তু সেই আশঙ্কা উড়িয়ে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। তাঁর দাবি, বাংলাদেশে পায়ের নীচে মাটিই পাবে না ইসলামি কট্টরপন্থীরা। পাশাপাশি, ইউনূস জানিয়েছেন, বাংলাদেশে নির্বাচন হলেই নিজের পুরনো জীবনে, নিজের কাজে ফিরে যাবেন তিনি। (Muhammad Yunus) আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য ইকনমিস্ট’কে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন ইউনূস। সম্প্রতি ‘দ্য ইকনমিস্ট’ বাংলাদেশকে…

