১৩ ইজরায়েলি-সহ ২৫ জন পণবন্দিকে মুক্তি দিল হামাস
নয়াদিল্লি: গাজায় সাময়িক (Gaza Temporary Ceasefire) যুদ্ধবিরতির অংশ হিসেবে পণবন্দি ১২ জন তাইল্যান্ডের নাগরিক এবং ১৩ জন ইজরায়েলিকে মুক্তি দিল হামাস (Hamas Released Hostages)। তাই-নাগরিকদের (Thai Hostages Released) মুক্তির কথা আগেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন তাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেট্টা তাভিসিন। এও জানান, যে দূতাবাসের আধিকারিকরা তাঁদের আনতে যাচ্ছেন। তার কিছু পরেই খবর আসে, ১৩ জন ইজরায়েলিকেও (Israeli Hostages Released) মুক্তি দিয়েছে হামাস। ওই ২৫ জনকে রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়। আপাতত তারা গাজা-মিশরের সীমান্ত বরাবর রাফার দিকে রওনা দিয়েছেন বলে…

