Actor Tamal Raychaudhuri Passes Away: ঘুমের মধ্যেই চিরবিদায়, প্রয়াত অভিনেতা-নাট্য ব্যক্তিত্ব তমাল রায়চৌধুরী; শোকস্তব্ধ বিনোদন জগত
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক বর্ণময় অধ্যায়ের অবসান। প্রয়াত বাংলার নাট্যমঞ্চ ও পর্দার বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট নাট্য নির্দেশক তমাল রায়চৌধুরী। সোমবার ভোর রাতে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে স্টুডিও পাড়া থেকে নাট্যমহলে। আর্টিস্ট ফোরাম সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। ছিল হৃদরোগের সমস্যাও, শরীরে বসানো হয়েছিল পেসমেকার। সোমবার ভোর সাড়ে ৩টে থেকে ৪টের মধ্যে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন তিনি।…

)