Neeraj Chopra Comeback Update: ২৩৪ দিন প্রতিযোগিতাহীন, ‘নিখোঁজ’ নীরজ ফিরছেন ট্র্যাকে, বল্লম-বাজিগরের কামব্যাকের বিগ আপডেট
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: নীরজ চোপড়া (Neeraj Chopra) দেশের ১ নম্বর বল্লম-বাজিগর, সারা বিশ্বে যাঁকে নিয়ে চর্চা হয়। অলিম্পিক্সে সোনা-রুপোর সঙ্গেই বিশ্বচ্যাম্পিয়নও পানিপথের এই ২৮ বছরের কিংবদন্তি জ্যাভলিন থ্রোয়ার। গত কয়েক মাস ধরেই কিন্তু ‘নিখোঁজ’ নীরজ! তাঁকে নিয়ে সেভাবে কোনও খবরাখবরও হয়নি। বিশ্ব অ্যাথলেটিক্সের আঙিনায় তাঁর দীর্ঘ অনুপস্থিতি নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল যে, নীরজ এখন কোথায়, কী করছেন তিনি? আবার কবে তাঁর বর্শামঙ্গল দেখা যাবে। ২০২৮ সালে রয়েছে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স (Los Angeles Olympics in 2028)। আর বিশ্ব…

