Kaarina Kaisar Death: জ্বর থেকে লিভারে ভয়ংকর সংক্রমণ, অকালেই চলে গেলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর-অভিনেত্রী কারিনা
Kaarina Kaisar Passes Away: অকালেই নিভে গেল এক উজ্জ্বল নক্ষত্র। চিকিৎসাধীন অবস্থায় চেন্নাইয়ের সিএমসি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। লিভারের গুরুতর সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁর এই আকস্মিক ও অকাল প্রয়াণে বিনোদন জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিনোদন জগতে ফের অকালমৃত্যুর কালো ছায়া। প্রয়াত বাংলাদেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর এবং অভিনেত্রী কারিনা কায়সার। শুক্রবার রাতে চেন্নাইয়ের ভেলোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বিগত কয়েকদিন ধরেই…

