Ranveer Singh Kantara Deity Row: ক্ষমাপত্রে চিঁড়ে ভিজল না, ‘ভুল স্বীকার করে অনুশোচনা জরুরি’; কান্তারা-বিতর্কে রণবীর সিংকে মন্দিরে গিয়ে ক্ষমা চাওয়ার নির্দেশ হাইকোর্টের
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত বছর গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (IFFI 2025) অভিনেতা ঋষভ শেঠির (Rishab Shetty) উপস্থিতিতে ‘কান্তারা’ (Kantara) ছবির প্রশংসা করতে গিয়ে বিপাকে পড়েছিলেন সুপারস্টার রণবীর সিং। ছবির একটি বিশেষ দৃশ্য এবং ‘চামুণ্ডি দৈব’-কে নকল করতে গিয়ে তিনি দেবতাকে ‘ডেমন’ বা ‘দানব’ বলে সম্বোধন করেন। সেই ঘটনা গড়িয়েছিল আদালত পর্যন্ত। এবার সেই মামলাতেই রণবীর সিংকে সশরীরে মহীশূরের চামুণ্ডি মন্দিরে গিয়ে ক্ষমা চাওয়ার নির্দেশ দিল কর্ণাটক হাইকোর্ট (Karnataka High Court)। মঙ্গলবার বিচারপতি এম নাগাপ্রসন্নর একক বেঞ্চে এই মামলার…
