Karnataka IAS Officer Death: বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, কর্ণাটকে মৃত সিনিয়র আইএএস অফিসার সহ ৩!
সিনিয়র এই আইএএস অফিসারের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া৷ কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিনিয়র আইএএস অফিসার সহ তিনজনের৷ মৃত ওই আইএএস অফিসারের নাম মহানতেশ বিলাগি৷ তিনি কর্ণাটক রাজ্য মিনারেল কর্পোরেশন লিমিটেডের এমডি পদে কর্মরত ছিলেন৷ সোমবার কর্ণাটকের কালাবুরাগি জেলার জেওয়ারগির গৌনাহল্লিতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে৷ একটি ইনোভা গাড়িতে বিজয়পুরা থেকে কালাবুরাগির দিকে যাচ্ছিলেন ওই আইএএস অফিসার৷ তখনই তাঁর গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে৷ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ইনোভা গাড়িটি৷ দুর্ঘটনার জেরে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে…





