‘যদি ফিরে যেতে পারতাম, কিচ্ছুটি পাল্টাতাম না’, সুশান্তকে নিয়ে বিশেষ পোস্ট সারার
নয়াদিল্লি: নয় নয় করে পাঁচ বছর হয়ে গেল তিনি নেই। সময়ের সঙ্গে স্তিমিত তাঁকে নিয়ে আলোচনা, চর্চাও। সেই আবহেই পুরনো স্মৃতি উস্কে দিলেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। ‘কেদারনাথ’ ছবির সাত বছর পূর্তিতে নস্ট্যালজিয়া ডুব দেন সারা। আলাদা ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন সুশান্তের কাছে। (Sara Ali Khan) ‘কেদারনাথ’ ছবির শ্যুটিংয়ের মাঝের কিছু মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন সারা। প্রথম ছবিটিতেই পাহাড়ে সুশান্তের সঙ্গে বসে রয়েছেন তিনি। কোনও ছবিতে আবার খোশগল্পে মজে তাঁরা। ওই ছবির সঙ্গে দীর্ঘ লেখাও পোস্ট করেন নায়িকা।…

