১১ মাসে বদলে গিয়েছেন কোহলি! চার-ছক্কার রেকর্ড বোলারদের কাছে এখন আতঙ্ক
মুম্বই: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচেই মাইলফলক স্পর্শ করেছেন বিরাট কোহলি। সচিন তেন্ডুলকরের পর বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসাবে ১৫ হাজার রান সম্পূর্ণ করেছেন। সেই সঙ্গে কোহলি দেখিয়ে দিয়েছেন, ওয়ান ডে ক্রিকেটে তাঁর ভার্সন ২.০ যেন তৈরি। ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপকে পাখির চোখ করে এগোচ্ছেন তিনি। ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক ক্রিকেটের এই ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন কোহলি। ২০২৫ সালের মে মাসে টেস্ট থেকেও অবসর নেন। এখন শুধু একটা ফর্ম্যাটেই খেলেন। ওয়ান ডে। শুধু…

