কলকাতায় আসার পথে ‘চুরি’ ইনসুলিন, হার্ট অ্যাটাক চিকিৎসায় ব্যবহৃত ইঞ্জেকশন! সতর্কতা জারি কেন্দ্রী
সন্দীপ সরকার, কলকাতা: মহারাষ্ট্র থেকে কলকাতায় আসার পথে গায়েব বিপুল পরিমাণ জীবনদায়ী ইঞ্জেকশন। চুরি গেছে বিপুল পরিমাণ ইনসুলিন, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের চিকিৎসায় ব্যবহৃত ইঞ্জেকশন, এমনটাই খবর। জানা গিয়েছে, ভিওয়ান্ডি, নাগপুর, রায়পুর, কটক হয়ে কলকাতায় আসার পথে চুরি হয়েছে। চুরি গেছে ৬টি ব্যাচের বিপুল পরিমাণ জীবনদায়ী ইঞ্জেকশন। চুরি যাওয়া ৬টি ব্যাচের ইঞ্জেকশন নিয়ে সতর্কতা জারি কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে সতর্ক করল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের তরফে সতর্কবার্তায় বলা হয়েছে, ‘চুরি যাওয়া ইঞ্জেকশনগুলি…

