‘টেকনিশিয়ানদের সঙ্গে গল্প করতেন ভাঙা বেঞ্চে বসে’, লিলি শোনালেন অজানা উত্তম-কথা
কলকাতা: তিনি যেন ইন্ডাস্ট্রির অভিভাবকের মতোই ছিলেন। সহকর্মী, জুনিয়রদের ছোট ছোট বিষয়ে খেয়াল রাখা, হাত বাড়িয়ে দেওয়া সাহায্যের জন্য.. কিন্তু সবটাই নীরবে। হয়তো সেই কারণেই, মৃত্যুর এত বছর পরেও আজও তিনি সমান প্রাসঙ্গিক। আজও তাঁর মৃত্যু যেন মানতে চান না কেউ। সবাই তো মহানায়কের গল্প বলেন, কিন্তু তাঁর মৃত্যুদিনে মানুষ উত্তমকুমারকে খুঁজল এবিপি লাইভ (ABP Live)। লিলি চক্রবর্তীর চোখ দিয়ে। একাধিক কাজ করেছেন উত্তমকুমারের সঙ্গে, তবে একাধিক কাজ হাতছাড়াও হয়েছে তাঁর। উত্তমকুমারের মৃত্যুদিনে সেই স্মৃতি রোমন্থন করে লিলি মুখোপাধ্যায়…

