ফের দুর্ঘটনা মা উড়ালপুলে, বেপরোয়া গতিতে ডিভাইডারে ধাক্কা গাড়ির; ভেঙে গেল সিগন্যাল পোস্ট
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : মা উড়ালপুলে ফের দুর্ঘটনা (Maa Flyover Accident) । বেপরোয়া গতিতে ডিভাইডারে ধাক্কা মারল গাড়ির। দুর্ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালক। বেপরোয়া গাড়ির ধাক্কায় ভেঙে গেল সিগন্যাল পোস্ট। দুর্ঘটনার জেরে মা উড়ালপুলে যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা ট্র্যাফিক পুলিশ (Kolkata Traffic Police)। কীভাবে দুর্ঘটনা ? মা ফ্লাইওভারে প্রচণ্ড গতিতে একটি বিলাসবহুল গাড়ি আসছিল। পার্ক সার্কাস সেভেন পয়েন্টের সামনে মা ফ্লাইওভারের যে অংশ রয়েছে বা ডাইভারসনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে থাকা ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। ধাক্কা…

