পুজোর নতুন গান, এবার মিউজিক ভিডিওয় দেখা যাবে মদন মিত্রকে!
কলকাতা: পুজোয় মুক্তি পাচ্ছে, নতুন মিউজিক ভিডিও। আর সেখানেই অভিনয় করছেন মদন মিত্র (Madan Mitra)। নতুন এই গানের পরিচালনা করেছেন, পরিচালক অংশুমান প্রত্যুষ। অংশুমান এর আগে, একাধিক সিনেমা পরিচালনা করেছেন। তবে এবার, পুজোর মেজাজে একটা নতুন মিউজিক ভিডিও পরিচালনা করছেন তিনি। এই মিউজিক ভিডিওর মুখ্যভূমিকায় অভিনয় করছেন শুভাঙ্কি আর জন। একটি অতিথি চরিত্রে থাকছেন মদন মিত্র। এছাড়াও থাকছে, উজান এবং ইভান্না নামে দুই খুদে শিল্পী। গোটা গান জুড়েই একটা প্রেমের গল্প বলা হবে। জন এমনিতেই অভিনয়ের পাশাপাশি খুব ভাল…

