ICU থেকে ছাড়া পেয়েছেন ‘পপ আইকন’ ম্যাডোনা, কেমন আছেন শিল্পী?
নয়াদিল্লি: হাসপাতাল থেকে ছাড়া পেলেন ‘পপ আইকন’ ম্যাডোনা (Pop Icon Madonna)। গায়িকার শরীরে ব্যাক্টেরিয়ার সংক্রমণের (Bacterial Infection) বাড়াবাড়ি হওয়ার হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। এখন শোনা যাচ্ছে ‘বাড়িতেই রয়েছেন’ ম্যাডোনা। বাড়িতে ফিরেছেন ম্যাডোনা শিল্পীর এক ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, সপ্তাহান্তে গায়িকাকে ‘সাংঘাতিক’ সংক্রমণের কারণে ভর্তি করা ইন্টেনসিভ কেয়ার ইউনিটে। এখন তিনি অনেকটা সুস্থ এবং তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। অপর এক সূত্রের খবর, গায়িকা ‘এখন অনেকটাই সুস্থ বোধ করছেন এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন’। আন্তর্জাতিক বিনোদন পত্রিকা ‘দ্য…

