১০ কোটি টাকা দিয়ে সন্ন্যাস গ্রহণ করতে গিয়েছিলেন? জল্পনা নিয়ে সাফ জবাব মমতার
কলকাতা: তাঁর সন্ন্যাস গ্রহণ এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। কটাক্ষ থেকে শুরু করে আলোচনা সমালোচনা.. সবই এখন তাঁর এই সন্ন্যাসগ্রহণকে কেন্দ্র করেই। ইতিমধ্যেই অবশ্য কিন্নর আখাড়া থেকে বহিষ্কৃত হয়েছেন তিনি। আর এবার মহামন্ডলেশ্বর হওয়ার জন্য ১০ কোটি টাকা দেওয়ার অভিযোগ একেবারে খারিজ করে দিলেন প্রাক্তন অভিনেত্রী মমতা কুলকার্নি (Mamta Kulkarni)। সদ্য ‘আপ কি আদালত’ শো -তে এসে, নিজের সন্ন্যাসগ্রহণ নিয়ে স্পষ্ট জবাব দেন মমতা। সদ্য এই চর্চা সামনে এসেছিল যে মহামন্ডলেশ্বর হওয়ার আগে নাকি ১০ কোটি টাকা দিয়েছিলেন মমতা কুলকার্নি। এই…

