Mamata Banerjee on Prosenjit Chatterjee: তৃণমূলস্তরে সিনেমাকে পৌঁছে দিতে বড় উদ্যোগ প্রসেনজিতের, পরিকল্পনায় খুশি মুখ্যমন্ত্রী…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একের পর এক বন্ধ হয়েছে সিঙ্গল স্ক্রিন। শহর হোক বা জেলা, হাতে গোনা কয়েকটা সিঙ্গল স্ক্রিন চলছে। বেশিরভাগেরই পরিকাঠামো ধুঁকছে। এমন সময়ে দাঁড়িয়ে বড় সিদ্ধান্ত নিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)। বাংলায় ভালো ছবি তৈরি করতে আগেই প্রযোজনা সংস্থা খোলার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে শুধু সিনেমা বানালেই হবে না, তা তৃণমূলস্তরে পৌঁছে দেওয়ার জন্য বড় উদ্যোগ প্রসেনজিতের। বৃহস্পতিবার মহানায়ক সম্মান অনুষ্ঠানে সেই উদ্যোগের কথাই প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তম কুমারের প্রয়াণ…



