জন্মদিনের দিনই হারিয়ে যাবে মেয়ে! শিলাদিত্যর ছবিতে স্বস্তিকার নতুন থ্রিলার সফর
কলকাতা: এবার শিলাদিত্য মৌলিকের পরিচালনায় কাজ করছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। ইন্দো-আমেরিকান যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে এই সিনেমা। শ্যুটিং হবে ইটানগর এবং জিরো ভ্যালিতে। সিনেমার নাম, ‘ছেলেধরা’। এই সিনেমা মূলত একটি ফ্যামিলি থ্রিলার। এই ছবিতে তুলে ধরা হয়েছে পারিবারিক আবেগ, দায়িত্ববোধ এবং নৈতিক দ্বন্দ্বকে। থ্রিলারের কাঠামোতেই তুলে ধরা হয়েছে সমস্ত আবেগকে। ছবিটির কেন্দ্রবিন্দুতে রয়েছে নৈতিকভাবে জটিল এক নারী চরিত্র, এটা বাংলা ছবিতে সাধারণত কমই দেখা যায়। ছবির গল্প আবর্তিত হয়েছে এক বিবাহবিচ্ছিন্না মা-কে ঘিরে। আবেগের বশে মেয়ের জন্মদিন উপলক্ষে…

