ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার পদক হস্তান্তর মাচাদোর, কী বলল নোবেল কমিটি ?
ওয়াশিংটন ডিসি : “তাঁদের স্বাধীনতার প্রতি অনন্য অঙ্গীকারের স্বীকৃতি” হিসাবে বৃহস্পতিবারই ডোনাল্ড ট্রাম্পের হাতে তাঁর পাওয়া নোবেল শান্তি পুরস্কার পদক তুলে দিয়েছেন ভেনিজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। শুধু তা-ই নয়, ট্রাম্প ‘এর যোগ্য’ বলে পরে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্যও করেছেন মাচাদো। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ পর্বকে ‘খুব আবেগপ্রবণ মুহূ্র্তও’ বলেছেন তিনি। প্রসঙ্গত, আটটি যুদ্ধ থামানোর দাবি করে গত বছর নোবেল শান্তি পুরস্কারের মুখাপেক্ষী ছিলেন ট্রাম্প। যদিও নোবেল কমিটি তাঁকে বেছে নেয়নি। সেই নোবেল শান্তি পদকই…


