লক্ষ্মীবারে ঘরে লক্ষ্মী আসার খবর দিলেন আলি ফজল, মা হলেন অভিনেত্রী রিচা চড্ডা!
দীপবীরের আগে বাবা-মা হলেন বলিউডের আরেক তারকা দম্পতি। বাবা-মা হলেন আলি ফজল ও রিচা চড্ডা। দ্বিতীয় বিবাহবার্ষিকীর ঠিক আগে দুই থেকে তিন হলেন তাঁরা। দু-দিন আগে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ‘ফুকরে’ অভিনেত্রী। মঙ্গলবার রিচার কোল আলো করে আসে তাঁর প্রথম সন্তান। প্রথম সন্তানের আগমনের ঠিক আগে মাতৃত্বকালীন ফটোশুটের জন্য পোজ দিয়েছিলেন রিচা। সেই ছবির কমেন্ট বক্স বন্ধ রেখে জানিয়েছিলেন, জীবনে প্রথমবার এত প্রাইভেট কোনও মুহূর্ত তিনি সমাজমাধ্যমে শেয়ার করলেন। সেই ভাইরাল ফটোশ্যুট নিয়ে চর্চার মাঝেই এল সুখবর। সন্তানের…

