সদ্যোজাত কন্যার ছবি প্রকাশ্যে আনলেন আলি-রিচা, শুভেচ্ছাবার্তার জোয়ার নেটদুনিয়ায়
Ali Fazal Richa Chadha Daughter: সদ্যই কন্যাসন্তানের অভিভাবক হয়েছেন আলি ফজল (Ali Fazal) এবং রিচা চাড্ডা (Richa Chadha)। এবার ছোট্ট মেয়ের ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তারকা দম্পতি। মেয়ের জন্মের কথা আগেই বিবৃতি দিয়ে সংবাদমাধ্যমে জানিয়েছিলেন আলি এবং রিচা। এবার প্রকাশ করলেন ছবি। আলি ফজল ইনস্টাগ্রামে সদ্যোজাতর পায়ের ছবি শেয়ার করে জানিয়েছেন, মেয়ে তাঁদের দু’জনকেই ভীষণ ব্যস্ত রেখেছে। এর পাশাপাশি সকলের ভালবাসা এবং আশীর্বাদের জন্য ধন্যবাদও জানিয়েছেন অভিনেতা। মজা করে আলি এও লিখছেন যে কন্যাসন্তানের জন্ম তাঁর এবং রিচার জীবনের…


